Home দেশের খবর খুলনা কালীগঞ্জে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

0
120

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আত্মহত্যা বিষয়ে ধর্মীয় বিধিনিষেধ বিষয়ে ইমাম ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাঙ্গাগীর সিদ্দিকী ঠান্ডু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন উপজেলা সহকারী ভুমি ভুপালী সরকার,কৃষি অফিসার শিকদার মোঃ মোহাইমেন আক্তার, থানা ইনচার্জ মাহফুজ রহমান মিয়া, আরও বক্তব্য রাখেন হাফেজ শফিকুল রহমান,মাওলানা মোঃ দেলোয়ার হোসেন ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ।

 

অনুষ্ঠানে উপস্থিত সকলেই আত্মহত্যাকে মহাপাপ উল্লেখ করে বলেন, আমাদের সমাজ ও পরিবারের উন্নয়নের অন্তরায় এই সমস্যা রোধ করতে সবাইকে সচেতন হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here