Home বিনোদন বিচার চেয়ে মিম বললেন, ‘‘সংখ্যালঘু’ শব্দটি না থাকুক’

বিচার চেয়ে মিম বললেন, ‘‘সংখ্যালঘু’ শব্দটি না থাকুক’

0
116

বিনোদন ডেস্ক- দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ গত রবিবার (১৭ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে হিন্দুদের অন্তত ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

এসব ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের আওয়াজ উঠেছে। দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন। এই ঘটনার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

 

সাম্প্রদায়িক সন্ত্রাসের আগুনে রংপুরের পীরগঞ্জের জেলেপাড়া জ্বলছে এমন একটি ছবি মঙ্গলবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন এই অভিনেত্রী।

 

ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘কোনো ধর্মই কখনও প্রতিহিংসা শেখায় না। তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

 

দেশটা যদি সবার হয় তাহলে ‘সংখ্যালঘু’ শব্দটা থাকা উচিত নয় উল্লেখ করে মিম আরও লেখেন, ‘‘আরেকটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই ‘সংখ্যাগরিষ্ঠ’ হোক।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here