অবশেষে পীরগঞ্জের ঘটনা নিয়ে মুখ খুললেন চরমোনাই পীর

নজর২৪, ঢাকা- রংপুরের পীরগঞ্জে গভীররাতে হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

 

সোমবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। পীরগঞ্জের ঘটনা দেশবিরোধী সেই চক্রান্তেরই অংশ। তাই দেশবাসীকে সব ধরনের উসকানি ও সহিংসতা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

 

বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। এ দেশে সব ধর্মের মানুষেরই শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। যারা ধর্মীয় কারণে কোনো নাগরিকের জানমালের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তারা ধর্মবিরোধী, দেশবিরোধী ও মানবতাবিরোধী।

 

চরমোনাইয়ের পীর বলেন, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও পীরগঞ্জের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে সংকট আরও ঘনীভূত হবে বলেও তিনি মনে করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের সব রাজনৈতিক দল, ধর্মীয় ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান চরমোনাই পীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *