ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দশম শ্রেনী পড়ুয়া কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়ে বরিশালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা ঘটনার দিন রবিবার রাতেই বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি প্রতিবেশী অভিযুক্তের বাড়িতে তার ছোট বোনের সঙ্গে খেলা করতে যায়। এ সময় ওই কিশোর শিশুটিকে ধর্ষণচেষ্টা চালায়। এতে শিশুটি আহত হয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে ওই কিশোর তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি আহত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে সব বলে।
শিশুটিকে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধিন রয়েছে।
এ ক্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার সত্যতা জানিয়ে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
গ্রেপ্তারকৃত কিশোরের নাম আসিফ খলিফা ১৫ পিতার লতিফ খলিফা নাম গ্রাম বদণীকাঠি থানা রাজাপুর জেলা ঝালকাঠি।
