রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জানা যায়, রবিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের মণিরামপুর বাজারের সিরাজ টাওয়ারের দোতলায় সংগঠনটির সভাপতি মোঃ মোতাহার হোসেন শুভ’র দিক নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে পবিত্র কুরআন তিলাওয়াত ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ সভাপতি আব্দুল মতিন, সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক সোহেল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আমির হামজা, ক্রিড়া সম্পাদক আব্দুর বারী, সহ ক্রিড়া সম্পাদক ইয়ানুর ইসলাম।
এসময় সংগঠনটির সহ-সভাপতি আব্দুল মতিন বলেন, সরকারের কাছে আমাদের এই পেশার স্বীকৃতি দাবি জানাই। এবং মোবাইলের মাধ্যমে সংঘঠিত সকল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বিসিপিআরটিএ’র সকল সদস্যকে আহ্বান জানাই।
