Home বিনোদন গায়িকা ঐশী এখন ডাক্তার

গায়িকা ঐশী এখন ডাক্তার

0
155
oisi n2

বিনোদন ডেস্ক- চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ঐশী। অল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সেরা গায়িকা হিসেবে তিনি ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

 

নতুন খবর হলো এবার এমবিবিএস পাস করেছেন ঐশী। আজই এ গায়িকার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। আর অনেক দিনের স্বপ্ন পূরণ হওয়ায় ঐশী ও তার পরিবারে বইয়ে আনন্দের জোয়ার। বন্ধু-শুভাকাঙক্ষীদের অনেকেই ঐশীকে অভিনন্দন জানাচ্ছেন।

 

এমবিবিএস পাসের ফল পাওয়ার পর উচ্ছ্বসিত ঐশী বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি এখন ডাক্তার ঐশী।’

 

ঐশী আরও বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা। ডাক্তারী পড়ার স্বপ্নটা ছোটবেলা থেকেই দেখে আসছি। অনেক ত্যাগ, পরিশ্রম আর কষ্টের ফল আজকের এই অর্জন। এই সময়টায় বিভিন্নভাবে যারা আমাকে সাপোর্ট করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

উল্লেখ্য, ২০১৫-১৬ সালে বর্ষে ঢাকার শমরিতা মেডিকেল কলেজে ভর্তি হন মেধাবী এই তরুণী। ২০২০ সালের নভেম্বরেই তার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত করোনার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে পরীক্ষা দিয়ে এই সাফল্য অর্জন করলেন জনপ্রিয় এই গায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here