রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক- জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য ছিলেন রাজ রিপা। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে এখন চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে চাইছেন এই নবাগতা।
‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। গত বছরের শেষদিকে শুরু করেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ ছবির কাজ। আর মাত্র একটি গান ও কয়েকটি দৃশ্যে শুটিং বাকি আছে বলে জানালেন ঢালিউডের এই নতুন নায়িকা।
প্রেমে পড়া নিয়ে নবাগত এই চিত্রনায়িকা রোববার রাতে এক সাক্ষাৎকারে বলেন, যখন আমি ৮ম শ্রেণিতে পড়ি তখন আমার বান্ধবীর প্রেম দেখে আমিও প্রেম করি। এলাকার একটা ছেলেকে ভাল লাগতো।তারপরে একটা সময় প্রেম হয়। তারপরে ১০ম শ্রেণীতে ২য় বার প্রেমে পড়ি। ১ম প্রেমিকের মত ২য় প্রেমিকও শাসন করতো। আর আমি এত শাসন বারণের ধার ধারী না। যার ফলে আবার ব্রেকাপ। আর এখন চলছে আরেকটা। দেখি কত দূর যায়, ভাগ্য কথায় নিয়ে যায়।
নির্মাতা ইফতেখার চৌধুরীর সাথে রাজ রিপার প্রেমের গুঞ্জন নিয়ে তিনি বলেন, এটা পুরোই বানোয়াট একটা খবর। ইফতেখার স্যার আমার উপর ভরসা করে “মুক্তি” সিনেমায় কাস্টিং করেছেন। তিনি আমার অভিভাবকের মত, আমার গুরু, আমার মাথার উপরে গাছের মত ছায়া তিনি। তবে এমন মানুষের সাথে প্রেম হলে তো আমার ভাগ্য। অনেক ভাল মানুষ তিনি।
অন্যদিকে রাজ রিপা নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম কি, নির্মাতা কে বা সহ-শিল্পী হিসেবে কে থাকছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন রাজ রিপা। তবে এই সিনেমার টিজারের শুট আগে হবে এবং টিজার অন এয়ারের পরে সিনেমার শুটিং শুরু হবে।
এত টাকা কোথায় থেকে পায় রাজ রিপা। দামি গাড়ি, আইফোন, বনানীর মত আবাসিক এলাকায় বাসা নিয়ে থাকা, চিত্রনায়িকা পরীমনিকে আইফোন উপহার এতসব দামি জিনিস কোথায় থেকে পায় এমন প্রশ্নে তিনি বলেন, মিডিয়াতে সবাই তো রাস্তা থেকে উঠে আসে নি। এমন নয় যে আমার বাবার কিছুই নেই। আল্লাহর রহমতে আমার বাবার এসব দেয়ার ক্ষমতা আছে। মিডিয়ার বিষয়ে সাপোর্ট না পেলেও অন্যদিকে আমাকে ঠিকই সাপোর্ট দেয় পরিবার।
সাংবাদিকদের উদ্দেশ্য করে রাজ রিপা বলেন, একজন শিল্পীর পুরো সাপোর্ট দরকার পড়ে সাংবাদিক ভাইদের। তার কাজ ভাল হওয়া খারাপ হওয়া আপনারাই প্রচার করে থাকেন। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া ও শুভ কামনা করবেন। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ভাল কিছু উপহার দিতে পারব।
