Home বিনোদন বোরকা পরা ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে যা বললেন পরীমণি

বোরকা পরা ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে যা বললেন পরীমণি

0
128

বিনোদন ডেস্ক- সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে কালো রঙের একটি বোরখা পরা অবস্থায় দেখা গেছে। বোরখায় নিজের চেহারা ঢাকা ওই ছবিটি আবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

খোঁজ নিয়ে জানা গেছে ছবিটি পরীমণিরই। মাদক মামলার জামিনের পর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় শুটিং অংশ নিয়েছেন তিনি। সেখানেই নিজেকে কালো বোরকায় আবৃত করে হাজির হয়েছিলেন পরীমণি।

 

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিং এটি। এই ছবির মাধ্যমেই মাদক মামলায় জামিন পাওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই নায়িকা। শুটিং ফ্লোরের সেই ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

 

বিষয়টি নিয়ে জানতে চাইলে পরীমণি বলেন, বোরকা পরা ছবিটি নিয়ে কিছু বলার নেই। কে এই ছবি তুলে ছড়িয়েছে তার কিছুই জানি না। তবে এখন উস্তাদজী গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে নতুন জার্নি শুরু করেছি। দারুণ গল্পের ছবি।’

 

তবে ছবিটির বিষয়ে অনেকে বলছেন, চরিত্রের প্রয়োজনে নিজেকে এভাবে ঢেকেছেন অভিনেত্রী। কারও কারও মতে, উৎসুক জনতার বিড়ম্বনা থেকে বাঁচতে একটু কৌশলী হয়েছে ঢাকাই ছবির এই জনপ্রিয় নায়িকা।

 

‘গুনিন’ সিনেমায় পরীমণির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here