বিনোদন ডেস্ক- দুর্গাপূজা মানেই বাঁধভাঙ্গা আনন্দ, উল্লাস। হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব অন্যদের মনেও ছড়িয়ে যায়। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও মেতে ওঠেন ঢাকের তালে, সিঁদুর খেলায়। বাদ যাননি টালিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তীও।
পূজার প্রতিটা দিনই আলাদাভাবে উদযাপন করছেন মিমি। আজ বিজয়া দশমীর মাধ্যমে দুর্গাপূজা শেষ হয়েছে। মিমিও দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন। সেই সঙ্গে আগামী বছর আবারও আসার আমন্ত্রণ দিয়েছেন।
দেবী মূর্তির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মিমি লিখেছেন, ‘মা তোমার আসার অপেক্ষায় রইলাম। আসছে বছর আবার হবে।’
এদিকে গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ছিল দুর্গাপূজার নবমী। এদিন চুটিয়ে উল্লাস করেছেন মিমি। ধুনুচি নাচেও কোমর দুলিয়েছেন। সেই নাচের ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ঢাকের তালে মিমির ধুনুচি নাচে মুগ্ধ নেটিজেনরা। লক্ষ লক্ষ ভিউ জমা হয়েছে ভিডিওটিতে।
মিমি কেবল একজন নায়িকা নন, তিনি সংসদ সদস্যও। তাই অনেক দায়িত্ব পালন করতে হয় তাকে। সব কিছু সামলে নবমীর সন্ধ্যাবেলায় একটি নীল রঙের শাড়ি পরে পাল্লা দিয়ে সকলের সঙ্গে ধুনুচি নাচ করে জমিয়ে দিলেন মিমি।
তবে মিমি শুধু এটাই নয় নাচলেন মিমির মাও, ঠিক যেন জলপাইগুড়ির এক সাধারণ মেয়ে পাড়ার পুজোমণ্ডপে নাচছে ধুনুচি নাচ, যার মধ্যে নেই কোনো অভিনেত্রীর সুলভ ব্যাবহার। ছবি প্রমোশন ছাড়া মিমি খুব সাধারন থাকতে ভালোবাসেন, পরিবারকে নিয়ে এমনভাবে আনন্দ করতে পছন্দ করেন তিনি। এইবার পূজো কাটালেন ঠিক তেমনভাবেই।
শাড়ি সামনে খালি পায়ে ধুনুচি নাচ করে মা দুর্গার অঞ্জলি দিলেন মিমি চক্রবর্তী। টানা অনেকক্ষণ ধুনুচি নাচের পর শেষে অন্যদের উৎসাহ দিতে ভুললেন না তিনি। ধুনুচি ধোয়াতে অনেকেই খুব বেশিক্ষণ নাচতে পারেন না কিন্তু সে ক্ষেত্রে যে মিমি চক্রবর্তী বেশ পটু তা তাঁর নাচেই বুঝিয়ে দিলেন তিনি।
