Home খেলাধুলা বরিশালের ক্ষুদে স্পিনারের ভিডিও শেয়ার দিলেন শচীন

বরিশালের ক্ষুদে স্পিনারের ভিডিও শেয়ার দিলেন শচীন

0
108

নজর২৪ ডেস্ক- ছেলেটির নাম সাদিদ। বরিশালের নাজির বাড়িতে মা-মামার সঙ্গে থাকেন। বয়স ৬ বছর। কি আশ্চর্যজনক প্রতিভা! লেগ স্পিন, গুগলিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করছে ছেলেটি। বাংলাদেশের এই খুদে স্পিন জাদুরকরের কয়েকটি ডেলিভারির ভিডিও এখন ভাইরাল।

 

নানা হাত ঘুরে ভিডিওটি পৌঁছেছে ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের কাছে। তার বন্ধু ভিডিওটি শেয়ার করেছেন। সাদিদের বোলিং দেখে মুগ্ধ টেন্ডুলকার। তিনি অবাক—এতটুকু বয়সে কীভাবে এতটা ক্রিকেটপ্রেম দেখাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করতে একটুও কার্পণ্য করেননি এ কিংবদন্তি ক্রিকেটার।

 

শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘ওয়াও! আমার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছি…অসাধারণ৷ খেলার প্রতি ছেলেটির ভালোবাসা ও নিবেদনের প্রমাণ এটি।
#ক্রিকেট আমাদের এক করে।’

 

ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেছেন। যেখানে ২২ গজ দূর থেকেই বোলিং করছে সাদিদ। ডান হাত ঘুরিয়ে পেছন থেকে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে, পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন, গুগলি ব্যাটসম্যানদের ব্যাটে-বলে সংযোগই হচ্ছে না। হলেও তা ডিফেন্সিভ ব্যাটিংয়ে। আর বল মিস হলেই স্ট‌্যাম্পে। তা সে ঘাসের পিচ কিংবা পিচঢালা রাস্তা, যেকোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।

 

সাদিদের মামা বলেছেন, ‘রশিদ খানের বোলিং সাদিদের পছন্দ। তার মতো বোলিং করার চেষ্টা করে। এখন নিয়মিত অনুশীলন করছে। দিনে দিনে উন্নতি করছে। আমার যতটুকু সামর্থ্য, সেভাবে ওকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছি। ইচ্ছা আছে ওকে বিকেএসপিতে দেওয়ার। পাশাপাশি সাকিব ভাইয়ের মাস্কো একাডেমিতে অন্তত দুই মাসের জন্য ভর্তি করানোর।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here