পূজামণ্ডপে কোরআন অবমাননা নিয়ে অপপ্রচার, যুবক আটক

নজর২৪, ঢাকা- কুমিল্লায় পুজামণ্ডপে পবিত্র কোরআন অবমানার তথাকথিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব। আটক হওয়া ব্যাক্তির নাম গোলাম মাওলা।

 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান বলেছেন, ‘তথ্য-প্রযুক্তির সহযোগিতা নিয়ে প্রথমে গোলাম মাওলাকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদরের নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

 

আটক হওয়া ব্যক্তি জিএম সুন্নি মিডিয়া, জিএম সুন্নি এএইচ মিডিয়া ও শারীফ সুন্নি মিডিয়া নামে বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উসকানিমূলক পোস্ট ও ভিডিও ছড়িয়েছে বলে অভিযোগ র‍্যাবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *