Home বিনোদন মা হলেন অভিনেত্রী শখ

মা হলেন অভিনেত্রী শখ

0
92
sokh n32

বিনোদন ডেস্ক- মা হলেন মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। গত ২৩ সেপ্টেম্বর নগরীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রেখেছেন আনাহিত রহমান আলিফ।

 

একুশ দিন আগে কন‌্যা সন্তানের মা হলেও বুধবার (১৩ অক্টোবর) রাতে এ খবর জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন। ফেসবুকে এক স্ট‌্যাটাসে তিনি লিখেন—‘গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দু’জনই সুস্থ হয়েছে। সবাই আমার কন্যার জন‌্য দোয়া করবেন।’

 

এর আগে গত ১৪ সেপ্টেম্বর মা হওয়ার খবর দেন শখ। সে সময় তিনি বলেছিলেন, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে।’

 

উল্লেখ্য, ২০২০ সালের ১২ মে আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। জন পেশায় ব্যবসায়ী, বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এতদিন সেখানেই বসবাস করেছেন তারা। অবশ্য রাজধানীর উত্তরায়ও তাদের বাসা আছে বলে জানা গেছে।

 

এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন শখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। এরপর অনেকদিন একাই ছিলেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here