Home বিনোদন ভক্তরা আমার সঙ্গে জোভানকেই বেশি পছন্দ করেন: ফারিণ

ভক্তরা আমার সঙ্গে জোভানকেই বেশি পছন্দ করেন: ফারিণ

0
104

বিনোদন ডেস্ক- টিভি নাটকের এ সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া হাসি আর মায়াবি চাহনি, সেই সঙ্গে অভিনয়ের কারিশমা যে কোনো দর্শককে আকর্ষণ করে। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

 

নাটকে ফারিণ মানেই দর্শকদের আলাদা আগ্রহ। দিনকে দিন টেলিভিশন পর্দায় তার চাহিদা বাড়ছে। অল্প সময়ের অভিনয় ক‌্যারিয়ারে জুটি বেঁধে অভিনয় করেছেন এ সময়ের সব তারকা অভিনেতার সঙ্গে। এ তালিকায় রয়েছেন—মোশাররফ করিম, তাহসান খান, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, জোভান, তৌসিফ প্রমুখ।

 

এ বিষয়ে ফারিণ বলেন—‘সিনিয়র–জুনিয়র সবার সঙ্গে পর্দা ভাগাভাগি করে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। একেকজনের অভিনয়ের প্রকাশভঙ্গি, সংলাপ প্রক্ষেপণ, অভিনয়রীতি একেক রকম। এটা আমার জন্য খুব সহায়ক। কারণ, অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করে নিজের অভিনয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করি।’

 

রোমান্টিক গল্পের নাটক-টেলিফিল্মে এসময়ের জনপ্রিয় সব সব তারকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। রোমান্টিক জুটি হিসেবে দর্শক কোন অভিনেতার সঙ্গে আপনাকে দেখতে বেশি পছন্দ করেন? এমন এক প্রশ্নের উত্তরে ফারিণ বলেন, ‘কার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি, তা ভাবি না। সব সময় মাথায় রাখি কোন কাজটি করছি। গল্প-চরিত্র ভালো কি না সেটা বিবেচনায় রাখি। তবে ভক্তরা আমার সঙ্গে জোভানকেই বেশি পছন্দ করেন।’

 

‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে প্রথম অভিনয় করেন তাসনিয়া ফারিণ। গত তিন বছরে অসংখ‌্য নাটকে দেখা গেছে তাকে।

 

তবে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে ব‌্যাপক পরিচিতি লাভ করেন তিনি। তা ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এই অভিনেত্রী। নাম লিখিয়েছেন ওয়েব সিরিজেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here