Home চাকরির বাজার এইচএসসি পাসে বিজিবিতে নিয়োগ, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি

এইচএসসি পাসে বিজিবিতে নিয়োগ, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি

0
146

নজর২৪ ডেস্ক- এইচএসসি পাসে বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৯৮তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নেয়া হবে।

 

দেশের সীমান্ত রক্ষা করে দেশসেবায় অংশ নিতে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

পদের নাম : সিপাহি (জিডি)
পদ সংখ্যা: অনির্দিষ্ট
আবেদনের যোগ্যতা: পুরুষদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।

 

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিকে ন্যূনতম জিপিএ-৩ এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ-২.৫০ থাকতে হবে।

 

বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ৯,০০০/- থেকে ২১,৮০০/-

 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। নিয়োগ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে- http://www.bgb.gov.bd/

 

এ ছাড়া আবেদনের আরও বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here