Home খেলাধুলা ফিরে আয় বন্ধু, মোশাররফ রুবেলের জন্য মাশরাফির প্রার্থনা

ফিরে আয় বন্ধু, মোশাররফ রুবেলের জন্য মাশরাফির প্রার্থনা

0
107
mashrafi-rubel 2

স্পোর্টস আপডেট ডেস্ক- ব্রেইন টিউমারের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

 

বুধবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। ঐদিন রাতেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

 

হঠাৎ রুবেলকে আইসিইউতে ভর্তি করানোয় ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সবাই তাঁর জন্য দোয়া করছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

 

মোশাররফ রুবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘মোশাররফ রুবেল বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ব্যাট-বল ধরার প্রয়োজন নাই, পরিবারের কাছে ফিরে আয় বন্ধু। পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায়। আল্লাহ আপনি মাফ করে দেন।’

 

২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা রুবেলের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার সতীর্থরা। জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য ফেসবুকে লিখেছেন, ‘মোশারফ রুবেল বন্ধু, তুই পারবি শক্ত থাক।’

 

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে বাঁহাতি স্পিনার রুবেলের। এরপর সবার প্রচেষ্টায় ব্যয়বহুল চিকিৎসা শেষে সেরে উঠেছিলেন তিনি। এমনকি মাঝে ক্রিকেট বল হাতে অনুশীলনেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু গত জানুয়ারিতে পুরনো টিউমারটি আবার ফিরে আসে। আবারও শুরু হয় কেমোথেরাপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here