Home বিনোদন এবার শাহরুখপুত্রের জন্য লড়বেন সালমানের আইনজীবী

এবার শাহরুখপুত্রের জন্য লড়বেন সালমানের আইনজীবী

0
77

বিনোদন ডেস্ক- একের পর এক জামিন আবেদন বাতিল হচ্ছে আরিয়ান খানের। ছেলের এই দুর্দিনে ভেঙে পড়েছেন বাবা শাহরুখ খান। তিনি আপাতত সব কাজই বন্ধ রেখেছেন। মুম্বাইয়ের নামী আইনজীবী সতীশ মানশিণ্ডে তার মামলা লড়ছেন। এর মধ্যে শাহরুখ তার ছেলের জন্য আরও এক নতুন আইনজীবীর সাহায্য নিচ্ছেন।

 

জানা গেছে, নতুন উকিল হলেন অমিত দেশাই, যিনি সালমান খানের কাছের আইনজীবী। তিনি ২০০২ সালে বলিউড সুপারস্টার সালমান খানকে হিট অ্যান্ড রান কেস থেকে ছাড়িয়েছিলেন। শাহরুখের ছেলেকে জেল থেকে বের করে আনার জন্য এবার সেই অমিত দেশাইকে কাজে লাগানো হচ্ছে।

 

এরই মধ্যে অমিত মঙ্গলবার আরিয়ানের জন্য আদালতে গিয়েছিলেন। তিনি জামিনের আবেদন দাখিল করেছেন। এরপর এনসিবি কাউন্সিল আদালত জানিয়েছে, এজেন্সি আরও এক সপ্তাহ সময় চেয়েছে। নিজেদের কথা জানানোর জন্য আরও এক সপ্তাহ সময় চেয়েছে তারা।

 

অমিত দেশাই বলেছেন, তার মক্কেল আরিয়ান গেল এক সপ্তাহ ধরে জেলে রয়েছেন। জামিনের আবেদন তদন্তের ওপর নির্ভর করে না। আমি জামিনের জন্য বলছি না। আমি তারিখের জন্য বলছি। প্রশাসনিক কারণে কারও মুক্তি আটকে যাবে- এটা হতে পারে না।

 

তিনি আরও বলেছেন, ‘শুধু প্রশাসনিক কারণে কারোর স্বাধীনতা খর্ব করতে পারি না। তদন্ত চলতে থাকবে। আরিয়ানের কাছ থেকে কোনো মাদ ক দ্রব্য পাওয়া যায়নি।’

 

উল্লেখ্য, বুধবার (১৩ অক্টোবর) মুম্বাইয়ের বিশেষ আদালতে হাজির করা হয় আরিয়ানকে। দুপুর ২টা ৪৫ মিনিটে জামিন আবেদনের শুনানি শুরু হলেও তা শেষ হয়নি। আগামীকালও (১৪ অক্টোবর) এ শুনানি অনুষ্ঠিত হবে। সুতরাং আরো একদিন জেলে থাকতে হবে শাহরুখ পুত্রকে।

 

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের বিশেষ আদালতে দুপুর ২টা ৪৫ মিনিটে জামিন আবেদনের শুনানি শুরু হলেও তা শেষ হয়নি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ১১টার পর এ মামলার শুনানি হবে। আজ শুনানি শেষ না করার কারণ ব‌্যাখ‌্যা করে বিচারক বলেন—‘আরো দুটি মামলার শুনানি আছে। সুতরাং আগামীকাল এই মা দ ক মামলার শুনানি হবে।’

 

গত ১১ অক্টোবর আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আদালতের কাছে আরো সময় প্রার্থনা করলে ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন মুম্বাই সেশন আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here