Home বিনোদন ধর্ম যার যার উৎসব সবার : পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বললেন ফেরদৌস

ধর্ম যার যার উৎসব সবার : পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বললেন ফেরদৌস

0
86

বিনোদন ডেস্ক- একসময় নারায়ণগঞ্জে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। থাকতেন নগরীর কলেজ রোডের একটি বাসায়। এক বছর নারায়ণগঞ্জ হাইস্কুলে পড়েছেন। সেই নারায়ণগঞ্জে এসে অনেকটাই স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শনের সময় গানের তালে নৃত্যশিল্পীদের সঙ্গে নেচে তাদের উৎসাহও দিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন ফেরদৌস। এ সময় নৃত্যশিল্পীদের সঙ্গে তাকে নাচতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনিও ফেরদৌসের নাচ উপভোগ করেছেন।

 

পূজা পরিদর্শন করে স্মৃতিকাতর হয়ে পড়েন ফেরদৌস। তিনি বলেন, ‘এখানে এসেই আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমার সেই ছোট বেলার স্মৃতিতে চলে গিয়েছিলাম। বিশ্বাসই হচ্ছিল না আমি আজকে নারায়ণগঞ্জ আসবো। আমার বন্ধু ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ধন্যবাদ। আসলে ও মাঝে মাঝে এমন সব কাজ করে আমি বিস্মিত হয়ে যাই।’

 

নারায়ণগঞ্জকে প্রাণের শহর উল্লেখ করে ফেরদৌস বলেন, ‘আমার ছোট বেলার শহর। অত্যন্ত প্রাণের শহর। আমার বেড়ে ওঠার সঙ্গে আজকে আমি ফেরদৌস হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে এই শহর। কারণ শিল্প-সংস্কৃতির দিক দিয়ে নারায়ণগঞ্জ অনেক ধনী। নারায়ণগঞ্জের মানুষ ভীষষ সংস্কৃতমনা। আমি নিজেও ছোটবেলায় বুঝতাম না হিন্দু, মুসলমানের কী তফাৎ। ঈদে আমার হিন্দু বন্ধুরা আমাদের বাড়িতে আসত পূজায় আমরা তাদের বাড়িতে যেতাম। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার।’

 

এদিকে করোনাকালেও অভিনয়ে নিয়মিত ফেরদৌস। বর্তমানে এ অভিনেতার হাতে আটটি সিনেমা রয়েছে। পর্যায়ক্রমে তিনটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। সিনেমাগুলো হলো- জি এম ফারুকের ‘যদি আরেকটু সময় পেতাম’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ এবং এখলাস আবেদিনের ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।

 

অন্যদিকে হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ও নুর আলমের ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমার শুটিং করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here