Home বিনোদন ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন পরীমণি

ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন পরীমণি

0
69

বিনোদন ডেস্ক- সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন ছবিতে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তাকে ঘিরে আলোচনা-সমালোচনারও যেনো শেষ নেই।

 

কিন্তু তবুও পরী চলেন নিজের মতো, অনুসারীদের কীভাবে মুগ্ধ করে রাখতে হয়, তা খুব ভালো করেই জানেন তিনি। তাইতো কয়েক দিন পরপরই নিত্য-নতুন আকর্ষণীয় ছবি শেয়ার করেন। তেমনই নজরকাড়া একটি ছবি তিনি আপলোড করেছেন মঙ্গলবার (১২ অক্টোবর)।

 

ছবিতে পরীমণির গায়ে রয়েছে একটি হলুদ রঙা থ্রি-পিস। খোলা দীঘল চুল পড়ে আছে পিঠজুড়ে। কপালে ছোট্ট একটি কালো টিপ, লাজুক ভঙ্গিমায় তাকিয়ে আছেন নিচের দিকে। মুখ ঢেকে রেখেছেন ডান হাত দিয়ে। তার সামনে রয়েছে টেবিল, সেখানে রাখা অরেঞ্জ জুস।

 

নজরকাড়া এ ছবিতে আজ বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৬ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন বিধায় এতে কেউ মন্তব্য করতে পারেনি। তবে ছবিটি শেয়ার হয়েছে প্রায় ৪০০ জন।

 

এই ছবির ক্যাপশনে পরীমণি দিয়েছেন উপদেশ। লিখেছেন, ‘মুক্ত হও, এবং পূর্ণভাবে জীবনটাকে যাপন করো।’

 

ছবি আর ক্যাপশনের মতই পরীমণির মনোভাব। তিনিও মুক্ত পাখির মতো বাঁচতে চান। জীবনকে পুরোপুরি উপভোগ করতে চান। যদিও বিভিন্ন জটিলতায় সেই মুক্ত জীবনে বাধা এসেছে বারংবার।

 

গত ৪ আগস্ট তার বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। এরপর মা দ কসহ তাকে আটক করে এবং পরবর্তীতে তার নামে মাদ ক আইনে মামলা হয়। ওই মামলার আসামী হিসেবে মাস খানেক কারাগারে ছিলেন পরী। মুক্ত হয়েছেন গত ১ সেপ্টেম্বর।

 

এরপর আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন পরী। ফিরেছেন সিনেমার কাজেও। ‘গুনিন’ ও ‘মা’ নামের দুটি সিনেমায় যুক্ত হয়েছেন। এছাড়া নির্মাণাধীন ‘প্রীতিলতা’ সিনেমার প্রচারেও অংশ নিয়েছেন এ নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here