Home বিনোদন নতুন ​সিনেমায় মিথিলা, নায়ক নাঈম

নতুন ​সিনেমায় মিথিলা, নায়ক নাঈম

0
181

বিনোদন ডেস্ক- দেশে অমানুষ সিনেমার পর কলকাতার সিনেমায় অভিনয়ে যুক্ত হন অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াথ রাশিদ মিথিলা। এবার জানা গেল দেশের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

 

গত চার মাস মিথিলা ছিলেন কলকাতায়। সম্প্রতি এসেছেন দেশে। আর দেশে এসেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন অরুণ চৌধুরীর সিনেমায়। এর নাম জলে জ্বলে তারা।

 

​এতে মিথিলার নায়ক হচ্ছেন ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম। সরকারি অনুদানে ইফফাত আরেফিন তন্বীর গল্পে এটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী।

 

মিথিলা জানান, তিনি কলকাতায় থাকায় তাকে ছাড়াই সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকায় ফিরেই সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শুটিং শুরু করবেন বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে।

 

তিনি বলেন, এটি মূলত একটি নদী ও একজন নারীর গল্প। নারীর নাম তারা। সেই চরিত্রটিই আমি করছি। এবারই প্রথম গ্রামীণ পোড়খাওয়া একজন নারীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি।

 

‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবালসহ অনেকে।

 

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছেন মিথিলা। সম্প্রতি কলকাতায় ‘মায়া’র সঙ্গে রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’ এবং অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here