Home দেশের খবর খুলনা কালীগঞ্জে দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের মহড়া

কালীগঞ্জে দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের মহড়া

0
127

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জে আন্তজার্তিক দূর্যোগ প্রশমন দিবস ২০২১ পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বুধবার সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অংশগ্রহনে দূর্যোগ বিষয়ক এক মহড়া প্রদর্শন করা হয়। একই সময় উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভাতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহেল আল মাসুম, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ও রেড ক্রিসেন্ড এর ইবনে মাসুদ।

 

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও খাদ্য কর্মকর্তা তাজ উদ্দিন প্রমুখ। এর আগে সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অংশগ্রহনে সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে জনসাধারনের উপস্থিতিতে দূর্যোগকালীন সময়ে উদ্ধার তৎপরতার বিষয়ে এক মহড়া প্রদর্শন করা হয়।

 

ফায়ার সার্ভিস অফিসের সাব ষ্টেশন কর্মকর্তা মনিরুজ্জামান ও টিম লিডার শহিদুল ইসলামের নের্তৃত্বে ফায়ার সার্ভিস কর্মী ও রেড ক্রিসেন্টের সদস্যগন অগ্নি প্রতিরোধ ও দূর্ঘনায় উদ্ধাদের মহড়া প্রদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here