বিনোদন ডেস্ক- গত ১ আগস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম ‘শ্রেষ্ঠ’র জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন ঢাকাই সিনেমার নায়ক নিরব। দুই মাস চাকরির পর সোমবার প্রতিষ্ঠানটি থেকে রিজাইন দিয়েছেন নিরব।
মঙ্গলবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে নিরব জানিয়েছেন, চাকরিটা তিনি ছেড়ে দিয়েছেন। এখন থেকে শুধু অভিনয়েই মনোযোগ দেবেন। পাশাপাশি নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকবেন।
চাকরি ছাড়ার কারণ ব্যাখা করে নিরব বলেন, ‘সম্প্রতি আমি বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাগুলো শুটিং টানা চলবে। পাশাপাশ মুক্তি প্রতিক্ষিত সিনেমাগুলোর প্রচার-প্রমোশনেও সময় দিতে হবে। তাই চাকরি কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণেই নিজ থেকে ছেড়ে দিয়েছি।’
এদিকে সাম্প্রতিক সময়ে প্রতারণার অভিযোগে দেশের একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলো মালিক গ্রেপ্তার হয়েছেন। নজরদারিতে রয়েছেন আরও অনেক ই -ই কমার্স প্রতিষ্ঠান ও তার মালিকরা। ফলে সাধারণ মানুষের বিরুপ ধারণা তৈরি হয়েছে এই খাতকে নিয়ে।
একজন তারকা হিসেবে বিষয়টি মাথা নিয়েছেন নিরব। তিনি বলেন, ‘জন সাধারণের জন্যই তো আমরা তারকা। তাদের যে খাতে বিশ্বাস নেই সে খাতে নিজেও থাকছি না। চাকরিটা কন্টিনিউ করার ইচ্ছে ছিলো শুটিংয়ের ব্যস্ততা বাড়ার পাশাপাশি ই কমার্স নিয়ে সাম্প্রতি ঘটনাগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলে। তাই এ খানের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা আর রাখছি না। আমি অভিনয়ের মানুষ। অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চাই।’
