Home দেশের খবর ঢাকা মির্জাপুরে বাংলাদেশের খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাপুরে বাংলাদেশের খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
100

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (১০অক্টোবর) বিকালে মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়।

 

অনুষ্ঠিত আলোচনা সভায় মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক, উপ-পরিদর্শক মো. রুবেল আহমেদ।

 

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান খান, সদস্য সেলিম আল-মামুন, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন। সেসময় বক্তারা বাংলাদেশের খবর পত্রিকার উত্তোরোত্তর সফলতা কামনা করেন।

 

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার মির্জাপুর প্রতিনিধি রাব্বি ইসলাম। আলোচনা শেষে জমকালো আয়োজনে ৬ পাউন্ড কেক কাটেন উপস্থিত অতিথি ও সাংবাদিকবৃন্দ। এছাড়াও মির্জাপুর সাংবাদিক সংস্থার বিভিন্ন সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here