Home দেশের খবর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত তিন

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত তিন

0
163

সুনামগঞ্জ প্রতিনিধি- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাওরে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নতুনপাড়া) গ্রামের রইব্বা মিয়ার ছেলে মিঠু মিয়া (২৮। এঘটনায় আরোও তিনজন আহত হয়েছেন।

 

আহতরা হলেন একই গ্রামের ফকির মিয়ার ছেলে এনামুল হক (২০), আবু মিয়ার ছেলে মহিবুল্লাহ (২১), আঃ কাইয়ুমের ছেলে আঃ আজিজ (২০)। আহত আঃ আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৈতক ৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরবেলা দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরে এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ভোরবেলা নিত্যদিনের মত মাছ ধরতে হাওরে যান তারা। হাওরে যাওয়ার পর আবহাওয়া বেগতিক দেখে হাওর থোকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মিঠু মিয়া মারা যান। বাকিরা আহত অবস্থায় পানিতে ছিটকে পড়েন। আহত এনামুল হক চিৎকার করে নিকটবর্তী জেলেদের ঢেকে আনলে তাদের সহায়তা নিহত ও আহতদের বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে আহতদের চিকিৎসা প্রদান করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here