রাজনীতিতে যোগ দিচ্ছেন শাকিব খান?

স্পোর্টস আপডেট ডেস্ক- ঢাকাই শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকারায় ইতিমধ্যে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। এবার ‘মেগাস্টার’ শাকিব খানও কি সেই একই পথে হাঁটতে চলেছেন? সত্যিই কি রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি? এই কথা শুনে অনেকেই অবাক হতে পারেন। হওয়াটাও খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কারণ, যিনি কিনা কোনও দিনই সাতে-পাঁচে থাকেন না, তিনি যোগ দেবেন রাজনীতিতে! ব্যাপারটা কী? খানিক খোলসা করেই বলা যাক তাহলে।

 

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (এমপি) ডাঃ মুরাদ হাসানের নিজ গ্রামের বাড়ি জামালপুরে প্রতিমন্ত্রীর আমন্ত্রণে সাক্ষাৎ করতে জান ঢালিউড সুপারস্টার শাকিব খান।

 

প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-এর সময়ে দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে।এতে দেখা যাচ্ছে শাকিব খানের সঙ্গে মুরাদ হাসান, পরিচালক এস এ হক অলিক’সহ আর একজনের উপস্থিত। এখন থেকেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জনও রয়েছে শাকিব খান এবার রাজনীতি মাঠে নামছে। আর এই ছবি প্রকাশের পর সেই জল্পনা নতুন করে শুরু হয়।

 

যদিও সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়,শাকিব খান সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন প্রতিমন্ত্রীর সঙ্গে। শুটিংয়ের ফাঁকে।তবে ভবিষ্যতে কী হবে জানি। এই মূহুর্তে তার রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই।

 

শাকিব খান-পূজা এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ নামের একটি নতুন সিনেমার শুটিং করছেন জামালপুরে।সেখানেই মুরাদ হাসানের বাড়ি। শুটিংয়ের ফাঁকে প্রতিমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে দেখা করতে চান ‘গলুই’ টিম।

 

জানা যায়, সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘গলুই’-এ গত সপ্তাহ থেকে জামালপুর ও বগুড়ার কিছু অংশে ছবিটির কাজ শুরু হয়েছে। বর্তমানে তারা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় সিনেমার শুটিং করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *