Home দেশের খবর চট্টগ্রাম বেগমগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

বেগমগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

0
118

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্য হয়েছে। নিহত শিশু আরাফাত (২) উপজেলার পশ্চিম মহব্বতপুর গ্রামের মানিক মিয়ার বাড়ির আবু বক্কর সিদ্দিকের ছেলে।

 

রবিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯ দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, সকালে আরাফাতকে অনেক খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে বেগমগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here