১৩ দিন পর গোসল করলেন নায়ক শান্ত খান!

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার তরুণ নায়ক শান্ত খান। দুই বছরের ক্যারিয়ারে এরইমধ্যে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। শান্ত সম্প্রতি শুটিং করেছেন পূজন মজুমদারের পরিচালনায় তার নতুন সিনেমা ‘প্রিয়া রে’র। যেখানে তার নায়িকা হয়েছেন কলকাতার কৌশানী মুখার্জি।

 

আর এই সিনেমায় নিজের লুক সেটের জন্য ১৩ দিন গোসল করেননি শান্ত। অবশেষে শুক্রবার (৮ অক্টোবর) ১৩ দিন পর গোসল করলেন তরুণ এই নায়ক।

 

সিনেমাটিতে রাখাল বালকের চরিত্রে অভিনয় করেছেন শান্ত। নিজের প্রকৃত চেহারা আড়াল করতেই নির্মাতার পরামর্শে গোসল করা বাদ দেন তিনি। এতে করে তাকে আসলেই একজন প্রত্যন্ত অঞ্চলের রাখাল বালক মনে হয়েছিল দাবি এই তরুণ নায়কের।

 

শান্ত খান বলেন, ‘প্রিয়া রে চলচ্চিত্রের শুট যেদিন শুরু করি, তার আগের দিন শাওয়ার নিচ্ছিলাম। পূজন ভাই (পরিচালক) এসেই বললেন, শাওয়ার নেওয়া যাবে না। শুট শেষ না হওয়া পর্যন্ত আপনার গোসল বন্ধ। সেই থেকে গতকাল ১৩ দিন পর গোসল করলাম। আর এই ১৩ দিন আমার ভরসা ছিল পারফিউম।

 

শান্ত খান আরও বলেন, আমার প্রতিটি সিনেমায় আমি আমার চরিত্রের ভিতরে ঢুকতে চেষ্টা করেছি। যতই কষ্ট হোক। আমার অবস্থা দেখে, আগে আব্বু আম্মুর কাছে গিয়ে কান্না করেছিলেন। কাল গোসলের পর আব্বুর সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন বাবা তোর সিনেমা করা লাগবে না। আমি আব্বুকে বলেছিল সিনেমার জন্য আমার যতই কষ্ট হোক না কেনো, আমি আমার সেরাটা দেওয়া চেষ্টা করবো। সেটা সেই চরিত্র হোক না কোনো। সিনেমায় জন্য ১৩ দিন কেনো ৩০ দিন গোসল না করে থাকতে হবে থাকবো। আমার কোনো সমস্যা নেই।

 

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমায় শান্ত খান অভিনয় করছেন নূরু রাখালের চরিত্রে। আর কলকাতার কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে। কাজ ৫০ ভাগ শেষ হয়েছে। বাকি শুটিং হবে বান্দরবান এবং চাঁদপুরে। প্রথম ধাপের শুট শেষ করে কলকাতায় ফিরেছেন নায়িকা; নভেম্বরে বাকি অংশের শুট করবেন তিনি।

 

কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই ছবিতে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করেছেন তরুণ পূজন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *