Home জাতীয় জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

0
71

নজর২৪, ঢাকা- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে দলের নতুন মহাসচিব করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চুন্নুকে মহাসচিব হিসেবে নাম ঘোষণা করেন। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো।

 

জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের শনিবার সাংগঠনিক আদেশে চুন্নুকে মহাসচিব নিয়োগ দেন।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তার মৃত্যুতে শূন্য হওয়া মহাসচিব পদে আজ নিয়োগ দেয়া হলো।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাপার গঠনতন্ত্রের ২০/১ (১) ক উপধারা প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের আদেশ শনিবার থেকে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here