Home বিনোদন এমপি, মন্ত্রীর মেয়ে আমাকে বিয়ে করতে প্রস্তুত: নোবেল

এমপি, মন্ত্রীর মেয়ে আমাকে বিয়ে করতে প্রস্তুত: নোবেল

0
213

বিনোদন ডেস্ক- ‘সালসাবিল মিথ্যাবাদী। ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না। সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে। ও চলে যাচ্ছে আমি আমার জীবন নতুন করে সাজাবো। ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করবো। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে।’

 

তালাকের নোটিশ হাতে পেয়ে গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন সঙ্গীতশিল্পী নোবেল।

 

শুধু তাই নয়, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, ‘আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল। আমার ক্যারিয়ারের ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করেছে সে। সব সময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে আমি গান গাইতে না পারি। কনসার্ট করতে না পারি।’

 

এর আগে গত ১১ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে নোবেলকে তালাক নোটিশ পাঠান তার স্ত্রী সালসাবিল। যদিও বুধবার (৬ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে এসেছে। নোবেলের বিরুদ্ধে মানসিকভাবে চরম অসুস্থ, মাদকাসক্ত, নারীর নেশাসহ নানাভাবে নির্যাতনের অভিযোগ এনেছেন সালসাবিল।

 

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন মাইনুল আহসান নোবেল। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু বিয়ের ছয় মাস পার না হতেই সমস্যা শুরু হতে থাকে। মাদক গ্রহণ এবং অন্য নারীর সঙ্গে মেলামেশায় বাধা দিতে গেলেই সালসাবিলকে মারধর করত নোবেল। এরপরই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

তার ভাষায়, ‘প্রথমে ভাবতাম নোবেলে ঠিক হয়ে যাবে। কিন্তু তা আর হয়নি। আমার পরিবারের সদস্যরাও বেশ বিরক্ত ওর ওপর। এরপর ভাবলাম, এভাবে তো জীবন চলতে পারে না। তাই পরিবারের সঙ্গে আলোচনা করেই তালাকের সিদ্ধান্ত নিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here