Home জাতীয় সাড়ে ৬ মাস পর দলীয় কার্যালয়ে রিজভী

সাড়ে ৬ মাস পর দলীয় কার্যালয়ে রিজভী

0
68
rijvi n34

নজর২৪, ঢাকা- সাড়ে ছয় মাস পর দলীয় কার্যালয়ে অফিস করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই দীর্ঘ বিরতি বলে জানায় সংশ্লিষ্টরা।

 

আজ বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর নয়া পল্টনের অফিসে আসেন।

 

সর্বশেষ গত ১৬ মার্চ দলীয় কার্যালয়ে এসেছিলেন তিনি। ওই দিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসলে তিনি স্কয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। করোনা আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস আক্রান্ত হওয়ায় তাকে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে।

 

এরপর করোনা মুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে গত ৯ মে বাসায় ফিরেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here