এবার রাতের আঁধারে কুকুর নিয়ে মেতেছেন পরীমণি

বিনোদন ডেস্ক- ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি। নানা কাণ্ডেই তিনি আলোচনায় থাকেন। মাসখানেক আগে জেল থেকে মুক্তি পেয়েছেন। চুক্তিবদ্ধ হয়েছেন কয়েকটি সিনেমায়। সংবাদ সম্মেলনও করেছেন।

 

তবে এরমধ্যে তাঁর মাদক মামলার দুই মাসের মাথায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (০৪ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

 

সিআইডি জানায়, মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পরীমনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।  মামলার অন্য দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনকেও অভিযোগপত্রে অর্ন্তভুক্ত করা হয়েছে।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক), ২৪(খ), ২৯(ক), ৩৮ ও ৪২(১) ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন পরীমনির মামলার সিআইডির তদন্তকারী কর্মকর্তা ইনস্পেক্টর কাজী মোস্তাফা কামাল।

 

এমন অবস্থায় রাতের অন্ধকারে কুকুর নিয়ে মেতেছেন এই চিত্রনায়িকা। মঙ্গলবার এমনই কয়েকটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি। তবে এসব ছবি কোথায় তোলা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি এ নায়িকা। ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় রাজধানীর হাতিরঝিলে কুকুর কোলে নিয়ে আনন্দে মাতেন পরীমনি।

 

এর আগে জামিনে মুক্তি পেয়েই পরীমণি গণমাধ্যমে বলেছিলেন, আমি ভেঙে পড়ার মেয়ে না। ভেঙে পড়লেও তো উঠে দাঁড়াব। আমাকে যারা চেনেন, তারা জানেন, আমি কেমন। আমি এখন দ্রুত কাজে ফেরার অপেক্ষা করছি।’

 

এদিকে তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন পরীমণি। এই চলচ্চিত্রের ডাবিং দিয়েই যাত্রা শুরু করেছেন প্রতিবাদী এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *