শাহরুখের পার্টিতে থাকত কোকেন, দাবি শার্লিনের

বিনোদন ডেস্ক- প্রমোদতরীতে এক মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এমন পরিস্থিতিতে বলিউডের অনেক অভিনেতাকে দেখা যাচ্ছে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন এবং আরিয়ানের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন।

 

কিন্তু এরই মধ্যে মডেল ও বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া দাবি করেছেন শাহরুখ খানের পার্টিতে কোকেন থাকত। নিজের টুইটার অ্যাকাউন্টে ২০২০ সালের এক সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছেন শার্লিন। সেখানেই তিনি এ দাবি করেছেন।

 

সেই সাক্ষাৎকারে শার্লিন কারও নাম না নিলেও শাহরুখ খানের মালিকানাধীন ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কথা উল্লেখ করেছেন।

 

ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, শাহরুখের ‘কেকেআর’ পার্টি সম্পর্কে আমি গত বছর এই সাক্ষাৎকার দিয়েছিলাম।

 

শার্লিন বলেন, আমি কলকাতায় গিয়েছিলাম কেকেআরের ম্যাচ দেখতে। ম্যাচের শেষে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে। পার্টিতে গিয়ে দেখি ক্রিকেটার, বলিউড সেলিব্রিটি সবাই দম মারো দম করছিল। নাচের মহল ছিল। সবার সঙ্গে খুব নেচেছিলাম। খুব মজা করি। এত নেচেছিলাম যে, ক্লান্ত হয়ে পড়ি। ঘামে সারা শরীর ভিজে গিয়েছিল। ওয়াশরুমে যাই ফ্রেশ হওয়ার জন্য।

 

যখন আমি ওয়াশরুমের দরজা খুললাম, তখন যা দেখেছি তা আমার কাছে খুব অবাক করার মতো ছিল। আমি ভাবছিলাম যে আমি কী ভুল জায়গায় পৌঁছেছি, তারপর দেখি- না, জায়গাতো ঠিকই। তাহলে এই লোকেরা এখানে কী করছে? সেখানে দেখলাম তারকাদের স্ত্রীরা আয়নার সামনে দাঁড়িয়ে সাদা পাউডার নিচ্ছে, যাকে আমরা কোকেন বলি।’

 

তিনি বলেন, ‘এটা অনেকটা চমকে যাওয়ার মতো। যদি হঠাৎ এমন দৃশ্য চোখের সামনে আসে, তাহলে আপনি একটু বিস্মিত হয়ে যাবেন। ঠিক একই প্রতিক্রিয়া ছিল আমার।

 

‘যত তাড়াতাড়ি সম্ভব আমি সেখানে থেকে চলে আসি, আমি সেই কার্যকলাপের অংশ হতে চাইনি। বাইরে আসার পর দেখলাম সবাই নিজের নিজের জায়গায় মেতে রয়েছে। অন্য রকম পরিবেশ ছিল। তারপর আমি শাহরুখ খান এবং তার বন্ধুদের সঙ্গে দেখা করে বেরিয়ে এলাম।’

 

তিনি আরও বলেন, ‘তারপর আমি বুঝতে পারলাম বলিউডে কোন ধরনের পার্টি হয়। উদযাপনের জন্য কী ধরনের জিনিস সেবন করেন। সাধারণত যখনই বলিউডে কোনো টপ হোস্ট পার্টির আয়োজন করেন এবং বলিউডের শীর্ষ অভিনেতা-অভিনেত্রীদের দাওয়াত দেন, তখন অবশ্যই নেশাদ্রব্য পরিবেশন করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *