আব্বু খুব ব্যস্ত থাকেন, কথা বলতে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়: আরিয়ান

বিনোদন ডেস্ক- বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ানকে গত দুই দিন দীর্ঘক্ষণ ধরে জেরা করেছে মা.দ.কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। সেই জেরার কিছু কিছু অংশ প্রকাশ্যে এসেছে।

 

এক শীর্ষ স্থানীয় ইংরেজি পত্রিকার খবর অনুযায়ী, চার পাতার বয়ানে অনেক কিছু বলেছেন আরিয়ান। বয়ানে এই তারকাপুত্র বলেছেন, ‘আমার বাবা শাহরুখ খান অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন। এই মুহূর্তে একসঙ্গে তিনটি ছবির শুটিং করছেন উনি। আর বাবা এতটাই ব্যস্ত যে অনেক সময় ওনার সঙ্গে দেখা করার জন্য ম্যানেজার পূজার কাছে আমায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।’

 

আরিয়ান খানের বিরুদ্ধে আদালতে বেশ কিছু প্রমাণ পেশ করেছে এনসিবি। এনসিবি আদালতকে জানিয়েছে যে আরিয়ানের মুঠোফোন থেকে বেশ কিছু আ.প.ত্তি.কর ছবি আর হোয়াটসঅ্যাপ চ্যাট তারা উদ্ধার করেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে আর্থিক লেনদেনের উল্লেখ আছে। আর এই আর্থিক লেনদেনের চ্যাট থেকে এনসিবি জানতে পেরেছে, যুক্তরাজ্য আর দুবাইয়ে মা.দ.ক নিয়েছেন আরিয়ান।

 

খবর অনুযায়ী, আদালতে শুনানির সময় না.জা.ল স্প্রে চেয়েছিলেন আরিয়ান। তাঁকে তা দেওয়া হয়েছে। এনসিবির হেফাজতে আরিয়ান, মুনমুন, আরবাজ ছাড়া আরও পাঁচ অভিযুক্ত আছেন। এনসিবি আদালতকে জানিয়েছে যে তাঁদের সবাইকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

প্রসঙ্গত, গত শনিবার মুম্বইয়ে এক প্রমোদতরীতে পার্টি চালাকালীন মা.দ.ক-সহ ধরা পড়েন শাখরুখ-পুত্র আরিয়ান। তাঁর কয়েক জন বন্ধুও ধরা পড়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে মা.দ.ক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *