এ পর্যন্ত বনি আমাকে দুটি সালোয়ার দিয়েছে: কৌশানি

বিনোদন ডেস্ক- টালিউডের তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। সিনেমার পর্দায় জুটি বেঁধে তারা পরিচিতি পেয়েছেন, কাছাকাছি এসেছেন। এরপর বাস্তব জীবনেও জড়িয়ে পড়েন সম্পর্কে। বেশ কয়েকবছর ধরে তারা প্রেম করছেন। সে প্রেমের কথা অকপটে স্বীকারও করেন।

 

দীর্ঘ দিনের প্রেম হলেও বনির কাছ থেকে খুব বেশি কিছু উপহার পাননি কৌশানি। এ পর্যন্ত কেবল দুটি সালোয়ার পেয়েছেন। বাংলাদেশে শুটিং করতে এসে সংবাদমাধ্যমের কাছে এই তথ্য জানান অভিনেত্রী।

 

কৌশানি জানান, ঢাকায় আসার আগে তিনি বনিকে নিয়ে শপিংয়ে বেরিয়েছিলেন। নিজের টাকায় প্রেমিককে ভারতীয় এক সেট পোশাক কিনে দেন। এরপর দিনই চলে আসেন বাংলাদেশে।

 

সুদর্শনা এ অভিনেত্রী বলেন, ‘ও আমাকে দুটো সুন্দর সালোয়ার উপহার দিয়েছে এ পর্যন্ত।’ অবশ্য এই উপহার কেবল পূজা উপলক্ষ্যে, নাকি সম্পর্কের পুরো সময়ের; তা পরিষ্কার করেননি অভিনেত্রী।

 

শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘পিয়া রে’ সিনেমার শুটিং করছেন কৌশানি। এর চিত্রায়ন হচ্ছে চাঁদপুরে। সিনেমাটিতে তার নায়ক শান্ত খান। যিনি শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের ছেলে।

 

এর আগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গেও কৌশানির অভিনয়ের কথা শোনা গিয়েছিল। ওই বিষয়ে তিনি বলেন, ‘সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের ব্যাপারে আলাপ হয়েছিল। তবে সময়-শিডিউল ও কিছু কারণে কাজটা হয়নি। শান্তকে দিয়ে এখানে আমার ক্যারিয়ার শুরু হলো। দেখা যাক, কতদূর এগোতে পারি, আর কার কার সাথে কাজ করতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *