রাজারহাটে দূর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

আয়াতুল হোসেন জাহিদরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে আসন্ন দূর্গোৎসব উপলক্ষে দুই শতাধিক দুস্থ ও অসহায় হিন্দু পরিবারের মাঝে শাড়ি ও ধুতি বিতরন করা হয়েছে। রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সদস্য রহিম বাদশার অর্থায়নে এই বস্ত্র বিতরণ করা হয়।

 

হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ দূর্গাৎসব উপলক্ষে উপজেলার তালতলা গ্রামে বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর আলী।

 

স্থানীয় আওয়ামীলীগ নেতা সন্তোশ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন,শিক্ষক জগদিশ চন্দ্র,পরেশ চন্দ্র,বিমল চন্দ্র,বিধু রঞ্জন,কাছিরাম রায়, প্রভত চন্দ্র ,আওয়ামীলীগ নেতা সুভাষ কার্জী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *