Home প্রবাসের কথা ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

0
120

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইতালিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (০২ অক্টোবর) ইতালি আ’লীগের আনকোনা শাখার আয়োজনে একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইস্রাফিল মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালন করেন আবু তালেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জসিম মৃধা।

 

জসিম মৃধা ব্যক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুস্বাস্থ্য কামনা করে দোয়া সকলের কাছে দোয়া চেয়েছেন। এবং তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে তার নেতৃত্বের বিকল্প নাই। শেখ হাসিনা ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকবে, জনগন ভালো থাকবে, দেশ এগিয়ে যাবে।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইন হোসেন হিরা, লিটু খান, নাসির উদ্দীন প্রমুখ। এছাড়াও আনকোনা অঞ্চহলে বসবাসরত রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here