Home বিনোদন শাহরুখপুত্র আরিয়ান আটক

শাহরুখপুত্র আরিয়ান আটক

0
131

বিনোদন ডেস্ক- বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে একটি ভিআইপি মাদক পার্টি থেকে আটক করা হয়েছে। মুম্বাইয়ের ওই প্রমোদতরী থেকে মাদকসহ শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গে আরও ৯ জনকেও আটক করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা। আরিয়ানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী ‘কর্ডেলিয়া’ নামের বিলাসবহুল ওই প্রমোদতরীতে অভিযান চালিয়ে তাদের আটক করেন এনসিবির কর্মকর্তারা। তাদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। দুজন নারীসহ ফ্যাশন জগতের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।

 

প্রমোদতরীর পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

পুলিশের দাবি, ওই পার্টিতে অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে কোকেন, হাশিস, এমডিএম-এর মতো নিষিদ্ধ মাদক। এ বিষয়ে শাহরুখপুত্র আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সংশ্লিষ্টরা।

 

এনসিবি জানায়, আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি মাদক নিয়েছেন কিনা বা অন্যদের মাদক দিয়েছেন কিনা, তা নিয়ে তদন্ত চলছে। এনসিবি আরিয়ানের ফোনের চ্যাটগুলি খতিয়ে দেখছে বলে জানায় তারা।

 

উল্লেখ্য, আরিয়ান খান, শাহরুখ খান এবং গৌরী খানের প্রথম সন্তান। শাহরুখ-গৌরির মেয়ে সুহানা খান এবং আব্রাম নামে আরেকটি ছেলে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here