Home বিনোদন জেমসের জন্মদিনে অপূর্ব-নিশোর বিশেষ উপহার

জেমসের জন্মদিনে অপূর্ব-নিশোর বিশেষ উপহার

0
140

বিনোদন ডেস্ক- তিনি কারও কাছে গুরু, কারও কাছে নগর বাউল। পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। তুমুল জনপ্রিয় এ রকস্টারের জন্মদিন আজ শনিবার।

 

বিশেষ দিনটিতে জেমসকে উৎসর্গ করে তারই একটি গান গেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আর তার সঙ্গে গিটার বাজিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

 

জেমসের জন্মদিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন অপূর্ব। তার ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, নগর বাউল জেমস ভাই।’

 

ভিডিওতে দেখা যাচ্ছে, অপূর্ব গাইছেন জেমসের ‘যদি কখনো ভুল হয়ে যায়, তুমি অপরাধ নিও না’ গানটি। তার সঙ্গে গিটার বাজাচ্ছেন নিশো।

 

গান শুরু করার আগে অপূর্ব-নিশো সমস্বরে বললেন, ‘গানটি জেমস ভাইকে উৎসর্গ করে।’

 

প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত অপূর্ব ও নিশোর গাওয়া জেমসের গানটির ভিউ হয়েছে প্রায় ৭ লাখ। ৩১ হাজারের বেশি রিঅ্যাকশন আর হাজারো মন্তব্য। বলাই বাহুল্য, রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

 

জানা গেছে, অপূর্ব ও নিশো ভিডিওটি ধারণ করেছিলেন ২০১৯ সালে। তারা ওই সময় ঘরোয়া আড্ডায় মেতেছিলেন। গেয়েছিলেন আরও কিছু গান। সেই ভিডিও অতীতেও সোশ্যাল মিডিয়ায় সাড়া পেয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here