Home বিনোদন এবার জায়েদ খানের নায়িকা কলকাতার শ্রাবন্তী

এবার জায়েদ খানের নায়িকা কলকাতার শ্রাবন্তী

0
231

বিনোদন ডেস্ক- প্রথমবারের মতো কলকাতার জনপ্রিয় নায়িকার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খানকে। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে কাজ করবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই নেতা।

 

চলচ্চিত্রটির নাম ‌‘জখম’। এটি নির্মাণ করছেন অপূর্ব রানা। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস।

 

প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, ‘‘জখম’ ছবিতে নেই অপু বিশ্বাস। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন। তাই নায়িকা হিসেবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা যাবে জায়েদের বিপরীতে।’’

 

এর আগে সেলিম খানের ছেলে শান্ত খানের বিপরীতে ‘বিক্ষোভ’ ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী।

 

এই নায়িকা প্রসঙ্গে সেলিম খান আরও বলেন, ‘শ্রাবন্তী খুবই ভালো ও জনপ্রিয় অভিনেত্রী। বাংলাদেশের সিনেমায় কাজের অভিজ্ঞতাও আছে। তাই তাকে চূড়ান্ত করেছি।’

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সম্প্রতি সিনেমায় ব্যস্ত হয়েছেন। ‘সোনার চর’ নামে একটি ছবিতে তিনি কাজ করছেন। এবার ‘জখম’র মাধ্যমে ক্যারিয়ারে বড় ধরনের ব্রেক পাচ্ছেন এই অভিনেতা।

 

পরিচালক অপূর্ব রায় বলেন, ‘পরিকল্পনা ছিলো জায়েদ খান ও অপু বিশ্বাসকে নিয়ে ছবিটি বানাবো। কিন্তু অপু সরে দাঁড়িয়েছেন। আমরা তো আর বসে থাকবো না। কলকাতার শ্রাবন্তীকে নিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here