Home বিনোদন নতুন করে শুরু করব: শ্রাবন্তী

নতুন করে শুরু করব: শ্রাবন্তী

0
109

বিনোদন ডেস্ক- শ্রাবন্তীর নতুন সম্পর্ক এবং বিবাহবিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে তোলপাড় টলিউড। একদিকে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে শ্রাবন্তীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তার সাবেক স্বামী রোশান সিং। এ নিয়ে অবশ্য অভিনেত্রীর মাথাব্যথা নেই। তিনি নিজের মতো জীবন ও ক্যারিয়ার সামলাচ্ছেন।

 

দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব উপলক্ষে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। গোলাপি রঙের শাড়ি, কানে-গলায় গয়না আর খোলা চুলে মায়াবিনীর মতো দেখা দিয়েছেন তিনি। জানিয়েছেন তার এবারের পূজা পরিকল্পনা।

 

শ্রাবন্তী বলেন, ‘এবার পূজা একদম আলাদা। অনেক উচ্ছ্বাস; কিছুটা ঘরে, কিছুটা বাইরে। এবার পূজোয় অনেক জমানো মজা। করেছি অনেক নতুন প্ল্যান। মা এবার আসবে অনেক ভালোবাসা নিয়ে, আমার আপনার সবার জন্য। নতুন করে শুরু করব আমরা সবাই।’

 

পূজায় আনন্দ করতে গিয়ে যাতে করোনার ঝুঁকি না বাড়ে, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন শ্রাবন্তী। তার ভাষ্য, ‘সবাই বাইরে বের হবো। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা। সাবধানে থাকুন।’

 

এদিকে শ্রাবন্তী বর্তমানে ব্যস্ত আছেন ‘ধাপ্পা’ নামের একটি সিনেমার কাজে। এখানে তার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here