মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধায় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিতে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐ ইউনিটির প্রধান উপদেষ্টা ও গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চ্যানেল২৪- স্টাফ রিপোর্টার ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মিলন পাটোয়ারী, উপদেষ্টা ও ডিবিসি নিউজের লালমনিরহাট প্রতিনিধি মাজেদ মাসুদ, উপদেষ্টা ও নিউজ বিজয়ের প্রকাশক মোঃ ফারুক হোসেন, উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাক এর হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান জুয়েল, সাইফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম প্রধান, তাহ হিয়াতুল হাবিব মৃদুল, শাহিনুর ইসলাম শাহিন।

এছাড়াও এসময় জেলার বিভিন্ন উপজেলার অনেকই বক্তব্য রাখেন।
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন ও নারী বিষয়ক সম্পাদিকা অর্পিতা দেব এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।
