করোনায় আক্রান্ত রোশান, আতঙ্কে বুবলী

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের ড্যাশিং হিরো রোশান মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। ‘বেপরোয়া’-খ্যাত এ নায়ক নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর পোস্ট করেছেন তার ফেসবুকে। রোশান আপাতত চিকিৎসকদের পরামর্শমতো ওষুধ খাচ্ছেন ও হোম কোয়ারেন্টিনে আছেন।

 

এ প্রসঙ্গে রোশান বলেন, আজকে সকালেই আমিও কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শ মতো ওযুধ খাচ্ছি ও নিজেকে হোম আইসোলেশনে রেখেছি। আমার মধ্যে করোনার উপসর্গ রয়েছে, কিন্তু তাও গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাই নিজের যত্ন রাখুন। খুব শীঘ্রই আবার দেখা হবে।

 

এদিকে, আগামী শুক্রবার (১ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পাচ্ছে বহুল রোশান-বুবলী অভিনীত ‘চোখ’ সিনেমা। তরুণ নির্মাতা আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমাটি সারাদেশের ৩৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণার কাজে অংশ নেন রোশান ও বুবলী।

 

গতকাল দেশের দুটি বেসরকারি টেলিভিশনে একসঙ্গে চোখ প্রচারণার অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাঁরা। এতে করে অনেকটা ধারণা বুবলী আর রোশান সারাদিন একসঙ্গে পাশাপাশি থাকার কারণে বুবলীও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ বিষয়ে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *