বুবলীর সঙ্গেও কাজ করতে চান অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক- গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই বলে গতকাল জানিয়েছেন শবনম বুবলী। এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের   বিষয়টি জানান ‘বসগিরি’ খ্যাত নায়িকা বুবলী।

 

গণমাধ্যমে এ মন্তব্য প্রকাশিত হওয়ার পর অপু বিশ্বাসও জা জানালেন বুবলীর সঙ্গে তারও কাজ করতে আপত্তি নেই।

 

অপু বিশ্বাস বলেন,‌ ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে আমার কারো সঙ্গে কোনো ঝামেলা নেই। এমনকি আমি পেশাদার জীবনে ক্লিন। যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই।’

 

নির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ না করার শর্তে অপু বিশ্বাস বলেন, ‘পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে রেসপেক্ট করি। কাজের জায়গায় আমি সবসময় ফেয়ার। তাই তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই। আমি মনে করি ভালো কাজ ও গল্পের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করাই বেটার।’

 

২০০৮ সালের ১৮ই এপ্রিল গাঁটছড়া বাঁধেন সেই সময়ের আলোচিত জুটি শাকিব-অপু। তবে তা দীর্ঘদিন গোপন রাখেন তারা। জয়ের জন্মের পর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু।

 

সম্পর্কের টানাপড়েনের জেরে ২০১৭ সালের নভেম্বরে দাম্পত্যজীবনের ইতি টানেন শাকিব-অপু। মাঝে শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনের খবর এলেও তা অস্বীকার করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *