বিনোদন ডেস্ক- রাজীব বিশ্বাস ও কৃষাণ বিরাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৯ সালে তারা ধুমধাম আয়োজনে মালাবদল করা হয়। কিন্তু শ্রাবন্তীর আগের দুটি সংসারের মতো এটিও টিকছে না।
মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর এক সঙ্গে থাকেনও না রোশান-শ্রাবন্তী।
সূত্রে জানা গেছে, কাগজে-কলমে তিন নম্বর বিয়ে পাট চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী। চলতি মাসেই প্রকাশ্যে এসেছে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী।
অন্যদিকে স্বামী রোশান সিং সংসার করতে চেয়ে মামলা দায়ের করেছেন আদালতে। সেই মামলার শুনানিতেও হাজির হননি শ্রাবন্তী। মামলার ১২ দিন কেটে যাওয়ার পরে বিবাহবিচ্ছেদের নোটিশ পাননি বলেও দাবি শ্রাবন্তীর স্বামীর।
কলকাতার আনন্দবাজার অনলাইনকে রোশান সিং বলেন, ‘শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সেখান থেকেই খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি স.ঙ্গ.মে সক্রিয় নই। এ রকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে জানিয়েছেন, তারা আমার বিশ্বস্ত বন্ধু।’’
তিনি বলেন, ‘আমি চোর অপবাদও পেয়েছি। আমি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা নিয়ে চলে এসেছি! আমার প্রাক্তন বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে।’
রোশানের প্রশ্ন রেখে বলেন, ‘প্রাক্তন প্রেমিকার সঙ্গে তো আমার কোনও যোগাযোগ নেই। ফোন করে তাকে বিবাহবিচ্ছেদের কথা বলার মানে কী?’
রোশান চান, তার বিরুদ্ধে শ্রাবন্তীর কোনও অভিযোগ থাকলে, তা যেন তিনি আদালতে করেন। এভাবে বিভিন্ন দিক থেকে হুমকি বা নোংরা কথা বলে পরিস্থিতিকে জটিল করে তোলার মধ্যে কোনও মানে খুঁজে পাচ্ছেন না তিনি।
