Home শিক্ষাঙ্গন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুবিতে আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুবিতে আনন্দ মিছিল

0
87

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে কুবি শাখা ছাত্রলীগ।

 

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হতে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাশিদুল ইসলাম শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সহ সভাপতি (১) নাজমুল হাসান পলাশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তসহ বিভিন্ন হল ও শাখা ছাত্রলীগের অন্যান্য সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এছাড়াও দুপুরে কুবি শাখা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল এবং এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here