খিজির হায়াত খানের ‘ওরা সাত জন’-এ নাফিস আহমেদ

বিনোদন প্রতিবেদক, নজর২৪- মুক্তিযুদ্ধের গল্প নিয়ে দক্ষ এবং আলোচিত নির্মাতা খিজির হায়াত খান নির্মান করতে যাচ্ছেন ‘ওরা সাতজন’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি কিছুদিন আগেই।

 

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নতুন প্রজন্মের জন্য মহান মুক্তিযুদ্ধকে আরো কিছুটা জানা এবং সেলুলয়েডে দেখানোর ইচ্ছা থেকেই এই সিনেমা নির্মাণ করছেন খিজির হায়াত খান। তবে শিল্পী তালিকা নিয়ে একটা আগ্রহ থাকলেও অফিশিয়ালি কিছুই জানা যায়নি এতোদিন। তবে আজ সন্ধ্যায় এই সিনেমার শিল্পী ও কলাকুশলীদের নাম অফিসিয়ালি জানানো হয়েছে।

 

দেশের বেশ কিছু দক্ষ এবং শক্তিশালী অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে এই মাসেই সিনেমা নির্মাণের যুদ্ধে নামছেন খিজির হায়াত খান৷ শিল্পী তালিকা যেমন চমকপ্রদ তেমনি আশা জাগানিয়া। ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা শানু, তাসনিম তাসফি, জয় রাজ এবং হামিদুর রহমানকে দেখা যাবে

 

নাফিস আহমেদ বলেন, নির্মাতা খিজির হায়াত খান একজন গুনী নির্মাতা ।আমি এমন একজন গুনী নির্মাতার সিনেমায় কাজ করছি তা সত্যি আনন্দের। এখানে আমার চরিত্রের নাম সুমিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে দেশের স্বাধীনতা অর্জনে সুমিত যুদ্ধে যায়। এভাবে আমার চরিতটি এগিয়ে গেছে। আশা করছি সব গুনী অভিনেতাদের সহযোগীতায় ভাল কিছু উপহার দেব। দেশের মুক্তিযুদ্ধের সময় তো আমি ছিলাম না তাই দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের উপর নির্মিত “ওরা সাত জন” এ কাজ করার সুযোগ পেইয়ে ভালই লাগছে। পাশাপাশি যুদ্ধের ইতিহাস নিজে জানা এবং দর্শককে জানানোর সুযোগ হচ্ছে এটাই মুখ্য।

 

এছাড়াও ‘ওরা সাত জন’ সিনেমায় একজন ডাক্তারের চরিত্রে ইন্তেখাব দিনারকে দেখা যাবে। গুনী অভিনেত্রী জাকিয়া বারী মম’কে দেখা যাবে অর্পণা সেন চরিত্রে। ঊনপঞ্চাশ বাতাস খ্যাত ইমতিয়াজ বর্ষণ আছেন সোলাইমান কাজী’র চরিত্রে।

 

এছাড়া সাব ইনস্পেক্টর শাফির চরিত্রে সাইফ খান, পাকিস্তানি মেজর শাহরিয়ারের চরিত্রে হামিদুর রহমান, নাফিস আহমেদ আছেন সুমিতের ভূমিকায়, জয় রাজকে দেখা যাবে চেয়ারম্যান আউয়ালের চরিত্র।

 

শাহরিয়ার ফেরদৌস সজীব আছেন সার্জেন্ট মুক্তাদিরের ভূমিকায়, শিবা শানু আছেন ক্যাম্প কমান্ডার মেজর মোশাররফের চরিত্রে এবং তাসনিয়াকে দেখা যাবে সিগ্ধার চরিত্রে। এছাড়া পরিচালনার পাশাপাশি মেজর লুৎফর নামক একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নির্মাতা খিজির হায়াত খানকে। সিনেমাটিকে আলাদা একটি জায়গায় নিয়ে যাবেন।

 

৫০ বছর আগেরকার যুদ্ধকালীন সময় সেলুলয়েডে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার জন্য গল্প, চিত্রনাট্য, সংলাপ, সিনেমাটোগ্রাফি, সংগীত, পোষাক সব ডিপার্টমেন্টেই সমান নজর রেখে কাজটি করতে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই মাসেই শ্যুটিং শুরু হচ্ছে এই বিশাল ক্যানভাসের সিনেমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *