Home দেশের খবর নান্দাইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

0
151

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সিহাব উদ্দিন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সিহাব উদ্দিন নান্দাইল পৌর সদরের চারআনিপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিহত সিহাব মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ম্যারেঙ্গা নামক স্থানে পেছন দিক থেকে একটি অটোবাইক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। এবং তার একটি হাত ভেঙ্গে যায়।

 

পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সিহাবের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

 

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক সিহাব উদ্দিনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here