Home জাতীয় সমঝোতায় না এলে আ.লীগকে গণঅভ্যুত্থানের মোকাবেলা করতে হবে: জোনায়েদ সাকি

সমঝোতায় না এলে আ.লীগকে গণঅভ্যুত্থানের মোকাবেলা করতে হবে: জোনায়েদ সাকি

0
68

সাইফুল ইসলাম মুকুল, রংপুর- গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকার আইনশৃঙ্খলাবাহিনীকে অন্যায় কাজে ব্যবহার করছে। বিরোধীদলকে হয়রানি, নির্যাতন, নীপিড়নসহ পদে-পদে বিরম্বনায় ফেলছে। সহযোগিতা করছে কালোবাজারীদের। এতে তাদের মধ্যেও অনেক অংশ তৈরি হয়েছে। আগামীতে আওয়ামী লীগ যদি রাজনৈতিক সমঝোতায় না আসে তাহলে তাদের গণঅভ্যুত্থানের মোকাবেলা করতে হবে।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে গণসংহতি আন্দোলন এর রংপুর জেলা শাখার আলোচনা সভায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এই মন্তব্য করেন তিনি।

 

সাকি বলেন, আওয়ামী লীগ আবারো ২০১৩ ও ২০১৮ সালের মতো ভোট করার জন্য তৎপর হয়ে উঠেছে। তারা নানান কৌশল আটছেন কিভাবে জনগণকে ধোকা দিয়ে প্রতারণা করে একই ধরণের নির্বাচন তাদের ক্ষমতা কুক্ষিগত করতে দুরভিসন্ধি করছেন। কিন্তু এবার দেশের জনগণ তার ভোট দখলের চেষ্টা সফল হতে দেবেনা। এটা করলে দেশে বড় ধরণের গণঅভ্যুত্থান মোকাবেলা করতে হবে যা ঠেকানোর ক্ষমতা সরকারের নেই।

 

এসময় গণসংহতি আন্দোলনের রংপুর জেলা সমন্ময়কারী তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য দীপক রায়, প্রত্যয় মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here