Home বিনোদন প্রযোজকের শর্ত, টিকটক করতে পারবেন না দীঘি

প্রযোজকের শর্ত, টিকটক করতে পারবেন না দীঘি

0
229

বিনোদন ডেস্ক- ‘মানব দানব’ সিনেমায় কলকাতার বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। কিন্তু হুট করে শনিবার রাতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান দীঘি নয় বনির নায়িকা হিসেবে চূড়ান্ত করা শালুক নামে এক নবাগতাকে।

 

রোববার সিনেমাটিতে বনির নায়িকা হিসেবে দীঘি থাকার বিষয়টি মোটামুটি চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত কেন তিনি থাকলেন না এ বিষয়ে চাইলে প্রযোজক সেলিম খান জানান, দীঘিকে তিনটি শর্ত দেয়া হয়েছিল। শর্তগুলোতে রাজি না হওয়ায় তাকে নেয়া হচ্ছে না।

 

কী সেই তিন শর্ত? জানতে চাইলে সেলিম খান বলেন, দীঘিকে নায়িকা বানিয়ে শাপলা মিডিয়াই প্রথম টুঙ্গিপাড়ার মিয়াঁ ভাই সিনেমাতে নেয়া হয়েছিল। পরে আর কাজ হয়নি। সেজন্য তাকে প্রথম শর্ত দেয়া হয় ব্যাক টু ব্যাক শাপলা মিডিয়ার পাঁচটি করতে হবে। দ্বিতীয় শর্ত দেয়া হয় ফেসবুক বেশি বেশি ছবি বা টিকটকে ভিডিও করতে পারবে না।

 

সর্বশেষ শর্ত ছিল, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতভ দত্ত এবং ভরত কল শিডিউল দিয়েছেন। তাই শুটিং কোনোভাবেই পেছানো সম্ভব নয়। এসবে শর্তে না মেলায় দীঘিকে সিনেমাটিতে ফাইনালি নেওয়া হচ্ছে না।

 

মানব দানব পরিচালনার দায়িত্ব পেয়েছেন বজলুর রাশেদ চৌধুরী। আগামী ১৭ অক্টোবর চাঁদপুরে শুরু হবে ছবিটির শুটিং। এ উপলক্ষে ১৬ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় আসবেন বনি। পরের দিন শুটিংয়ে অংশ নিবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here