চারিদিকে এত পুরুষ, প্রেমিক তো দেখি না: মাহি

বিনোদন ডেস্ক- নতুন ঘর বেঁধেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রাকিব সরকারকে বিয়ে করেছেন তিনি। এর আগে তারা বেশ কিছু দিন প্রেম করেছেন। কিন্তু বিয়ের পর কি সেই প্রেম কমে গেছে? নাকি যা ছিল, তা প্রেমই নয়?

 

প্রশ্নগুলো উঠছে মাহির সর্বশেষ ফেসবুক পোস্টকে ঘিরে। যেখানে তিনি উদ্বৃত করেছেন তসলিমা নাসরিনের লেখা বহুল পঠিত কবিতা ‘প্রেম’। কবিতাটি এমন-

 

‘যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য,

চুলে মুখে রং মাখতে হয়,গায়ে সুগন্ধী ছিটোতে হয়,

সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,

 

শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,

যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়,

তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।

প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,

 

যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর

থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে।

কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!

 

এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!’

 

একটি ছবি পোস্ট করে কবিতাটি ক্যাপশনে জুড়ে দিয়েছেন মাহি।

এদিকে তসলিমা নাসরিনের এই কবিতা মাহি কেন পোস্ট করলেন তা নেটিজেন কিংবা ভক্তরা হিসেব মেলানোর চেষ্টা করছেন। নতুন জীবনে কি কোনো খটকার মুখোমুখি হয়েছেন কিংবা বাধা?

 

তাহলে কেন বলছেন, ‘যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর, থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে…’ ততারপরে শেষ লাইনটিকেও অনেকে টেনেছেন ‘এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!’ নেটিজেনদের প্রশ্ন ‘নতুন স্বামীকে পেলেন, তাহলে কিই প্রেম পাননি?’

 

এসব ঘুরপাক প্রশ্নের মাঝেই এই কবিতাকে জীবনের নিবিড়তম সত্য বলে মাহির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। ‘যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার…’ এই লাইনগুলোও নেটিজেনদের মধ্যে প্রশ্নের উদ্রেক তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *