Home বিনোদন আমার কাছে শুধুই সেলিম ভাই গুরুত্বপূর্ণ : পরীমণি

আমার কাছে শুধুই সেলিম ভাই গুরুত্বপূর্ণ : পরীমণি

0
170

বিনোদন ডেস্ক- শুটিংয়ে ফিরছেন পরীমনি। ১০ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেয়ার কথা আছে তার। মামলা, কারাভোগের সব মানসিক ও শারীরিক যন্ত্রণা মাড়িয়ে চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরতে যাচ্ছেন তিনি।

 

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের গুনিন ওয়েব ফিল্মটি হতে যাচ্ছে বিরতির পর পরীমনির প্রথম কাজ। এতে তিনি অভিনয় করবেন রাবেয়া চরিত্রে। চরিত্রটি তৈরি করেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তার উপন্যাস ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি।

 

সেলিমের পরিচালনায় ওয়েব ফিল্ম প্রীতি তে প্রীতি, স্বপ্নজাল এ শুভ্রা হওয়ার পর এবার সেলিমের নির্দেশনায় পরীমনি হতে যাচ্ছেন রাবেয়া।

 

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার কাজে ফেরা হচ্ছে গুনিন দিয়ে। সেলিম ভাইয়ের কাজের ক্ষেত্রে আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটা শুধুই সেলিম ভাই। মানে, আমি সেলিম ভাইয়ের কাজ করছি এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

 

‘সেলিম ভাই শুধু আমাকে না, প্রত্যেকটা ক্যারেক্টারকে এমনভাবে বিশ্বাস করে, সেই বিশ্বাসের ওপর ভরসা ও বিশ্বাস আমাদেরও আছে।’

 

স্বপ্নজালের শুভ্রা তকমাটি খুলে গুনিন এর রাবেয়া কি পারবে পরীমনিকের জাপটে ধরতে, জানতে চাইলে পরী বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্র। এটা এখনই বলা যাবে না। বলে দিলে সেলিম ভাই আমাকে মারবে।’

 

গুনিন ছাড়াও পরীমনি যুক্ত আছেন বায়োপিক নামের একটি সিনেমায়। যেখানে পরীমনির বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। আর পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার। এটির শুটিং অক্টোবরে শুরু হবার কথা শোনা গিয়েছিল।

 

তবে পরীমনি এটি নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি। তিনি বলেন, ‘বায়োপিকের জন্য ছয় মাস তো চলেই গেল সাইন ও প্রিপারেশন মিলিয়ে। আরেকটু সময় লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here